ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

পরিবেশমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের সাথে আজ
মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা
সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত মন্ত্রীকে অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য
প্রি-কপ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল,
অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ
শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মিজানুল হক চৌধুরী এবং
অতিরিক্ত সচিব (পরিবেশ) মোঃ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী ইতালির রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ক্লাইমেট ভালনারিবিলিটি ফোরাম
এবং ভালনারেবল-২০ এর সভাপতি হিসেবে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে
উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামগ্রিক সমৃদ্ধির লক্ষ্যে
মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান ঘোষণা করেছেন। মন্ত্রী এসময় জলবায়ু পরিবর্তন
মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোতে ধনী দেশগুলোর প্রতিশ্রুত বার্ষিক ১০০ বিলিয়ন
মার্কিন ডলার প্রদানসহ প্যারিস জলবায়ু চুক্তির অন্যান্য বিষয়ে বিশ্ব নেতৃবৃন্দ ঐকমত্যে
পৌঁছাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও মন্ত্রী জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট
ক্ষেত্রগুলোতে ইতালির সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইতালিতে অনুষ্ঠিতব্য ইউথ ফর ক্লাইমেট
অনুষ্ঠানে মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা
সংশ্লিষ্ট কার্যক্রমে ইতালি ও বাংলাদেশ একযোগে কাজ করবে। বাংলাদেশ ইতালির
অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, চলমান সহযোগিতা উত্তরোত্তর
বৃদ্ধি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

পরিবেশমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৭:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১