ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ভারত বাংলাদেশকে আরো ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক এম্বুলেন্স উপহার দিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে ভারত বাংলাদেশকে আরো ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক এম্বুলেন্স উপহার দিয়েছে। ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিকট এই এম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম ও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। 

ভারতের এম্বুলেন্স উপহার দেয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেকোন দুঃসময়ে পরীক্ষিত বন্ধুরাষ্ট্র ভারত সবার আগে বাংলাদেশের পাশে দাঁড়ায়। আজ এই কোভিডকালীন দুঃসময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে ১০৯ টি উন্নতমানের কার্ডিয়াক এম্বুলেন্স উপহার দিয়ে বাংলাদেশের প্রতি ভারতের ভালোবাসার আরেকটি নজির স্থাপন করেছে। এম্বুলেন্সগুলো নিঃসন্দেহে দেশের হাসপাতালগুলোর সক্ষমতা আরো বেশি বৃদ্ধি করবে।

ভারতের উপহার এম্বুলেন্সের পাশাপাশি দেশের হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট কর্তৃক ২১টি এবং উপজেলা হেলথ কেয়ারের অপারেশন প্লান থেকে আরো ৬০টি এম্বুলেন্স কেনা হয়। অনুষ্ঠানে এম্বুলেন্সগুলো মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, ঢাকা নর্থ সিটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলোর পরিচালক ও প্রতিনিধিদের নিকট হস্তান্তর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ভারত বাংলাদেশকে আরো ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক এম্বুলেন্স উপহার দিয়েছে

আপডেট টাইম : ০৭:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১