ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দেশে একই সাথে ৬ষ্ঠ গ্রেডে ৪০৯ জন অ্যানেস্থেসিয়া চিকিৎসক নিয়োগ প্রদান একটি যুগান্তকারী ঘটনা-স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোভিড মহামারির কথা বিবেচনা করে একই সাথে ৬ষ্ঠ গ্রেডে ৪০৯ জন অ্যানেস্থেসিয়া চিকিৎসক নিয়োগ প্রদান একটি যুগান্তকারী ঘটনা। কোভিডের অতিমারির কথা বিবেচনা করে দেশের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলোতে অ্যানেস্থেসিয়া চিকিৎসকের অতি বেশি প্রয়োজন দেখা দেয়। এই পদে পূর্বে অনুমোদিত ৬০৮টি পদের বিপরীতে মাত্র ৩০ জন চিকিৎসক কর্মরত ছিলেন।

 আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী অনুষ্ঠানে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সকল ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার জন্য আহ্বান জানান। নব নিয়োগপ্রাপ্তদের সকল সুযোগ সুবিধার ব্যাপারে লক্ষ্য রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি এসময় চিকিৎসকদের দেশের সাধারণ মানুষের সেবায় কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে করোনা মোকাবিলায় বর্তমান সরকারের বিশেষতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন মন্ত্রী। দেশের অর্থনীতির চাকা সচল রাখা, স্কুল-কলেজ খুলে দেবার পেছনে করোনা নিয়ন্ত্রণে রাখার গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন তিনি।

দেশে বর্তমানে ভ্যাকসিনের কোন সংকট নেই। এ মাসের শুরুতে ৫৪ লাখ ভ্যাকসিন এসেছে এবং মাসের পরবর্তী সময়ের মধ্যেই আরো দেড় কোটি ভ্যাকসিন দেশে আসবে বলে জানান মন্ত্রী।

 স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোঃ আলী নূরসহ অন্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দেশে একই সাথে ৬ষ্ঠ গ্রেডে ৪০৯ জন অ্যানেস্থেসিয়া চিকিৎসক নিয়োগ প্রদান একটি যুগান্তকারী ঘটনা-স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৯:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১