ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সকল জেলায় নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে – প্রতিমন্ত্রী ইন্দিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘নারী উদ্যোক্তারা জয়িতা, অঙ্গনা, চারুলতা ও সোনারতরী ব্রান্ডে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করছে। আরো আশিটি বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে এবং দেশের সকল জেলায় এ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। ই-জয়িতা আনন্দ মেলা ও লাল সবুজ অনলাইন প্ল্যাটফর্মেও নারী উদ্যোক্তারা পণ্য বিক্রি করছে’।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, শহরের আধুনিক সুবিধা গ্রামে পৌঁছে দিতে সরকার  “আমার গ্রাম, আমার শহর” প্রকল্প বাস্তবায়ন করছে। মুজিববর্ষে নির্মাণ করা হচ্ছে ‘বঙ্গবন্ধু মডেল ভিলেজ’। এর ফলে গ্রামের মানুষের আয় বৃদ্ধি পাবে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। গ্রামের মানুষের জীবন-যাত্রার মানের উন্নয়ন হবে। এ সময় তিনি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দদের বঙ্গবন্ধুর সমবায় সমিতির ভাবনার আলোকে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

ফজিলাতুন নেসা বলেন, বিশ হাজার নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নারীদের প্রশিক্ষণ, বাল্যবিয়ে-যৌতুক প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন রোধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। স্বেচ্ছাসেবী মহিলা সমিতির এলাকায় একটা বাল্য বিয়েও যেন না হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। কোভিডে ক্ষতিগ্রস্ত নারীদের পাশে দাঁড়াতে হবে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। ভার্চুয়াল অনুষ্ঠানে সকল জেলা প্রশাসক ও অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে তিনটি ক্যাটেগরিতে দেশের ৩ হাজার ৫১৭টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে এগার কোটি তিরাশি লাখ পঁচিশ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সকল জেলায় নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির জন্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে – প্রতিমন্ত্রী ইন্দিরা

আপডেট টাইম : ০৮:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১