ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

চিনির নতুন দাম নির্ধারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বাজারে খোলা ও প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন। প্রতি কেজি খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ৭৪ টাকা ও প্রতি কেজি প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন।

আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়ে যাওয়ায় কিছুদিন আগে হঠাৎ করেই দেশের বাজারে কেজি প্রতি আট থেকে ১০ টাকা চিনির দাম বেড়ে যায়। ৭০ টাকার খোলা চিনি খুচরা বাজারে ৮০-৮৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর প্যাকেটজাত চিনিতেও বেড়ে যায় আট থেকে ১০ টাকা।

ব্যবসায়ীরা জানান, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে চিনির দাম হু-হু করে বাড়ছে। ফলে দেশের বাজারেও সেই প্রভাব পড়েছে দ্রুত। আগামী সপ্তাহে দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সরকার যদি দাম নিয়ন্ত্রণে আনতে চায়, তাহলে ডিউটিতে একটু ছাড় দিলে ভোক্তারা সুবিধা পেতে পারে।

বাংলাদেশে বছরে চিনির মোট যে চাহিদা রয়েছে, দেশে উৎপাদন হয় তার চেয়ে কম। ফলে ঘাটতি মেটাতে ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়া থেকে অপরিশোধিত চিনি আমদানি করেন বেসরকারি আমদানিকারকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

চিনির নতুন দাম নির্ধারণ

আপডেট টাইম : ০৭:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১