ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বড় নেতাদের ঘাড়ে দায় চাপালেন গয়েশ্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
  • ৫১৫ বার

বিগত আন্দোলনে কর্মীদের কোনো ব্যর্থতা নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমরা যে যত বড় নেতা বিগত আন্দোলন-সংগ্রামে তাদের ব্যর্থতা তত বেশি। সারাদেশের নেতাদের ও সাধারণ কর্মীদের কোনো ব্যর্থতা নেই। কারণ, তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।”

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের একটি ভিডিও গানের অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাউন্সিলের প্রচারের লক্ষ্যে পোস্টারে নেতা-কর্মীদের নিজেদের ছবি না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি প্রচারে আমরা যতটা যত্নবান, দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ততটা তৎপর নই। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

কাউন্সিল প্রসঙ্গে বিএনপির এ নীতি-নির্ধারক বলেন, গণতন্ত্র ফেরাতে দেশকে নিয়ে আমরা কী ভাবছি, কাউন্সিলে তার প্রতিফলন ঘটাতে হবে। কাউন্সিলের দিকে সারাদেশের নেতা-কর্মীরা তাকিয়ে রয়েছেন। সুতরাং কাউন্সিলেই তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বড় নেতাদের ঘাড়ে দায় চাপালেন গয়েশ্বর

আপডেট টাইম : ০১:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬