ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

১৬১ ইউপি, ৯ পৌরসভায় ৫৪ ঘণ্টা বাইক চলাচলে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ টি পৌরসভা নির্বাচন উপলক্ষে ভোটের এলাকায় ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ভোটের দিন ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাগুলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌ-মন্ত্রণালয়কে পাঠিয়েছে। নির্দেশনায় জেলা প্রশাসকদের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর দেশের ১৬১টি ইউপিতে প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৮ সেপ্টেম্বর মধ্য রাত ১২টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এছাড়া ১৯ সেপ্টেম্বর মধ্য রাত ১২টা থেকে ২০ সেপ্টেম্বর মধ্য রাত ১২টা পর্যন্ত সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান ও যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে নির্বাচন কমিশন কর্মকর্তা, ভোট গ্রহণ কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি। মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার গাড়ি, বন্দর ও জরুরি পণ্য পরিবহনের গাড়িও নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া প্রার্থী ও তার এজেন্টদের গাড়ি, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষকদের গাড়ি, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ ও ডাকের গাড়ির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জরুরি প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে অন্য কারো গাড়িও চলতে পারবে।

পৌরসভাগুলো হলো-পঞ্চগড়ের দেবীগঞ্জ, যশোরের নওয়াপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী, কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া পৌরসভার ভোট হবে ২০ সেপ্টেম্বর। ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচনের সঙ্গে এসব পৌরসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে স্থগিত করা হয়। একইভাবে ১৬১ ইউপির ভোটও প্রথম ধাপের ইউপি নির্বাচনের সময় হওয়ার কারণে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

১৬১ ইউপি, ৯ পৌরসভায় ৫৪ ঘণ্টা বাইক চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৮:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১