ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ উত্তরাঞ্চলীয় পাঞ্জশির প্রদেশ ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়ার দাবি করার পর পরই সেখানে পতাকা উড়িয়েছে তালেবান। নিজেদের বিজয় ঘোষণা করেছে তারা। এর মধ্য দিয়ে পুরো আফগানিস্তান দখলে নিলো গোষ্ঠীটি। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে তালেবান। সেটিতে দেখা যায়, পাঞ্জশির দখল নেওয়ার পর সেখানে নিজেদের পতাকা উড়াচ্ছেন কয়েকজন তালেবান সদস্য।

No description available.

অবশ্য, তালেবান বিরোধী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের (এনআরএফ) পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় এখনো নিজেদের অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছে।

এনআরএফ নেতা আহমেদ মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন। সেখানে তিনি অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে বৈধতা এবং তাদের সামরিক ও রাজনৈতিক আস্থা দিচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাঞ্জশির বিজয়ের কিছু ছবি প্রকাশ করেছে তালেবান। সেগুলোতে দেখা যায়, প্রদেশটির গভর্নর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছেন তালেবান যোদ্ধারা।

এক বিবৃতিতে তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাঞ্জশিরে শেষ স্থানটুকুও দখল করেছে তালেবান। এর মধ্য দিয়ে পুরো আফগানিস্তানে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

আপডেট টাইম : ০৩:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১