ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

প্রেসক্লাব অভ ইন্ডিয়াতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ৩৫১ বার
হাওর বার্তা ডেস্কঃ ভারতের নয়াদিল্লীতে প্রেসক্লাব অভ ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া কর্ণার উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নয়াদিল্লীর রাইসানা রোডের প্রেসক্লাব অভ ইন্ডিয়ার দ্বিতীয় তলায় সোমবার দুপুরে এই কর্ণার উদ্বোধনকালে ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে দু’দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সুসম্পর্ককে এগিয়ে নিতে দু’দেশের জনগণের মধ্যে আরো ঘনিষ্ঠ যোগাযোগের জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। প্রেসক্লাব অভ ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া কর্ণার নি:সন্দেহে এক্ষেত্রে একটি মাইলফলক।
 
প্রেসক্লাব অভ ইন্ডিয়ার সভাপতি উমাকান্ত লাখেরার সভাপতিত্বে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব অভ ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী এবং সংস্থার সাধারণ সম্পাদক বিনয় কুমার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 
 
প্রেসক্লাব অভ ইন্ডিয়া এবং নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে গড়ে তোলা আধুনিক ডিজিটাল প্রযুক্তি সম্বলিত বঙ্গবন্ধু মিডিয়া কর্ণারে একটি গ্রন্থাগার এবং প্রজেকশন হল রয়েছে। কর্ণারের রক্ষণাবেক্ষণে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।
 
এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নয়াদিল্লীর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সমাধি চত্বর ঘুরে দেখেন। আগামী ৯ সেপ্টেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

প্রেসক্লাব অভ ইন্ডিয়াতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১