ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সন্তানের বাবা হিসেবে যশকেই স্বীকৃতি দিলেন নুসরাত!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২৬ আগস্ট কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেন অভিনেত্রী নুসরাত জাহান। সন্তান জন্মের সময় নুসরাতের পাশে ছিলেন তার প্রেমিক যশ দাশগুপ্ত। প্রেমিকের নামের সঙ্গেই মিল রেখে সন্তানের নাম রেখেছেন ঈশান। মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ছবি পোস্ট করলেও একটিবারের জন্য ছেলেকে সামনে আনেননি নুসরাত। যদিও মা হওয়ার পর তার নতুন জীবন কেমন যাচ্ছে, তা নিয়ে নানারকম পোস্ট করে যাচ্ছেন নুসরাত। এমনকি সন্তানের পিতৃপরিচয়ও এখনও প্রকাশ করেননি এই অভিনেত্রী। যদিও সময়ের সাথে সাথে ইঙ্গিতে বুঝাচ্ছেন কে তার সন্তানের পিতা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন নুসরাত। তাতে দেখা যায়, চশমা পরে মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি। চোখে-মুখে ক্লান্তির ছাপ থাকলেও নুসরাতের মুখে কিন্তু মমতা জড়ানো হাসি। নুসরাত এই স্টোরি পোস্ট করে লিখেন, দিন রাতের ঘুম উড়েছে! এদিকে নুসরাত জাহান ও যশ দাশ গুপ্তকে নিয়ে একটি ভিডিও বানিয়ে প্রকাশ করেছে তার ভক্তরা। সেখানে দেখা গেছে, এ জুটির বিভিন্ন সময়ের সাক্ষাৎকার ও শুটিং মুহূর্ত। তাতে জুড়ে দেওয়া হয়েছে গান। ভক্তরা ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ঈশানের জন্য যশরতকে অনেক শুভেচ্ছা।’ ভাবখানা এমন যেন ভক্তরা নিশ্চিত, যশই ঈশানের বাবা।

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে নুসরাতের ফ্যান পেজ ‘নুসরত জাহান ফ্যান ফরএভার’। ওই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে দিয়েছেন নুসরাতও। তাহলে ভিডিওর স্বীকৃতি থেকে কি ধরে নেওয়া যায় যে, নুসরাতের সন্তানের বাবা যশ? অবশ্য নুসরাতের সাম্প্রতিক পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে।

বৃহস্পতিবার নিজের একটি ছবি পোস্ট করেন নুসরাত। ক্যাপশনে লিখেন, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের সমালোচনাও কানে তুলতে নেই।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘নতুন ভূমিকা’, ‘নতুন মায়ের জীবনযাত্রা’, ‘নতুন মা’। তারই নিচে আলোকচিত্রী হিসেবে উল্লেখ করেছেন সন্তানের বাবার কথা। আরও লিখেছেন, ‘ড্যাডি’, অর্থাৎ বাবা। হ্যাশট্যাগে ‘নতুন মা’ লেখার পর ‘ড্যাডি’ শব্দটি উল্লেখ করায় অনেকেই মনে করছেন, তিনি তার সন্তানের বাবার কথাই বলছেন। কিন্তু তার নাম উল্লেখ করেননি। সূত্র: সংবাদ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্তানের বাবা হিসেবে যশকেই স্বীকৃতি দিলেন নুসরাত!

আপডেট টাইম : ০৩:০২:২০ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১