ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আর ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু, মেট্রোরেল ও অন্যান্য মেগা প্রজেক্টের সঙ্গে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আর ভোগান্তি থাকবে না ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ড্রেনেজ সিস্টেম খারাপ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে বিআরটি প্রকল্পের কাজ এরই মধ্যে ৬৩ দশমিক ২৭ ভাগ শেষ হয়েছে। নির্মাণাধীন ফ্লাইওভারের নিচের ভোগান্তি এই বর্ষাকালেই হবে। আর হবে না।’

এসময় নির্মাণ কাজের সাময়িক যন্ত্রণাকে মেনে নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিআরটি প্রকল্প চালু হলে মহাসড়কের দুই পাশে প্রতি ঘণ্টায় ২০ হাজার যাত্রী পরিবহন করা যাবে। গাজীপুর থেকে ঢাকা যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট।

এই প্রকল্প ত্রুটিপূর্ণ কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এডিবি বারবার এই প্রজেক্ট পরিদর্শন করেছে। ডিজাইনের কোনো ত্রুটি থাকলে এডিবি অর্থায়ন করতো না। কাজটা শেষ হয়ে গেলে সব প্রশ্নের অবসান হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আর ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১