ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় পরীমণির জামিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

রবিবার (২৯ আগস্ট) উচ্চ আদালতের নির্দেশে পরীমণির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এর আগে গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে ভয়াবহ মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। পরীমণির ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস এবং ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়।

২০১৪ সালে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করা পরীমণি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমণিকে ঢাকাই চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাদক মামলায় পরীমণির জামিন

আপডেট টাইম : ০৩:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১