ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পরীমণির জামিন শুনানি আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে। পরীমণির জামিন আবেদনের শুনানি দ্রুত করার প্রশ্নে হাইকোর্ট কর্তৃক রুল জারির পর রবিবার এ সিদ্ধান্ত দেন ঢাকা মহানগর দায়রা জজ। সেই মোতাবেক আজ মাদক মামলায় পরীমণি​​​​​​​র জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এতে পরীমণির পক্ষে তার আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। পরীমণির জামিন শুনানি হয়নি, যা জানালেন আইনজীবী

গত ৪ আগস্ট রাতে বনানীর ১২ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ পরীমণিকে গ্রেফতার করে র‌্যাব। পরে তিন দফায় সাত দিন পুলিশ রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমণিকে কারাগারে পাঠানো হয়। এর আগে জামিন চাইলে তা খারিজ করে ঢাকা মহানগর হাকিম আদালত। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করা হয়। গত ২২ আগস্ট ঐ আবেদনের ওপর শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে আদালত। পরে তার আইনজীবী মজিবুর রহমান জামিন শুনানি এগিয়ে আনার আবেদন করেন। কিন্তু তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করেন ঐ আইনজীবী।

গত ২৬ আগস্ট হাইকোর্ট পরীমণির জামিন শুনানি দুই মধ্যে কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। পহেলা সেপ্টেম্বরের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশকে রুলের জবাব দিতে বলা হয়। ঐ রুলের জবাব দাখিলের আগেই ঢাকা মহানগর দায়রা জজ পরীমণির জামিন আবেদনের শুনানি দুই সপ্তাহ এগিয়ে এনে ৩১ আগস্ট মঙ্গলবার দিন ধার্য করে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পরীমণির জামিন শুনানি আজ

আপডেট টাইম : ০৯:১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১