ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সংসদ সদস্যদের অস্ত্রের লাইসেন্স দিতে তৎপর হওয়ার সুপারিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সংসদ সদস্যদের অস্ত্রের লাইসেন্স বরাদ্দে আরও তৎপর হতে সুপারিশ করা হয়েছে।

রবিবার (২৯ আগস্ট) সংসদ সচিবালয়ের পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বরাদ্দের ক্ষেত্রে সংসদ সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আরও তৎপর হওয়ার জন্য সুপারিশ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য পীর ফজলুর রহমান বলেন, এ বিষয়ে কমিটি আগেই সুপারিশ করেছে। নতুন করে কিছু বলা হয়নি। বৈঠকে ডোপ টেস্ট ও মাদক বিরোধী কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করায় কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে।

বৈঠকে দেশে ধর্ষণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুবির্ধাথে প্রতিটি বিভাগে অন্তত একটি ডিএনএ ল্যাব স্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়। কমিটি বগুড়া জেলার ভবানীপুর বাজারে যতদ্রুত সম্ভব একটি পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য সুপারিশ করে।

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সার্বিক কার্যক্রমের ওপর একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিজিবির বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সংখ্যা দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি ও স্থাপনের জন্য সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, বেগম রুমানা আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সংসদ সদস্যদের অস্ত্রের লাইসেন্স দিতে তৎপর হওয়ার সুপারিশ

আপডেট টাইম : ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১