ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কাক্ষিত উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ শুরু করেছিলেন – কে এম খালিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান এঁর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বাংলাদেশ ছিল একটি
যুদ্ধ-বিধ্বস্ত দরিদ্র দেশ। যুদ্ধের বছর কোন ফসল হয়নি। ফলে একদিকে যেমন খাদ্য
সংকট, অন্যদিকে ভঙ্গুর যোগাযোগ অবকাঠামো। রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ, রেল,
সবই ভাঙা। এত বিপর্যয় ও দুরবস্থার মধ্যেও বঙ্গবন্ধু কাঙ্ক্ষিত উন্নয়নের সোনার বাংলা
প্রতিষ্ঠায় কাজ শুরু করেছিলেন।
প্রতিমন্ত্রী আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম
শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের
ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আয়োজিত স্মৃতিতে বঙ্গবন্ধু শীর্ষক ওয়েবিনারে প্রধান
অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা,
চিকিৎসা প্রভৃতি মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেয়ার
জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু যখন পরিকল্পিত
উন্নয়নের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা
হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইমদাদুল হক এর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ
প্রফেসর ড. কামালউদ্দীন আহমদ।
ওয়েবিনারে;বঙ্গবন্ধু: বাঙালির সংস্কৃতি চেতনাবোধ ও বর্তমান বাংলাদেশ শীর্ষক
প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর
সাবেক উপাচার্য ও ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো প্রফেসর
ড. এম. আফজাল হোসেন। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো.
আতিয়ার রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কাক্ষিত উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ শুরু করেছিলেন – কে এম খালিদ

আপডেট টাইম : ০৫:২২:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১