ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কাবুলে আটকেপড়া ১২ বাংলাদেশি দেশে ফিরছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আফগানিস্তা‌নের কাবুল বিমানবন্দরে আটকা পড়া ১২ বাংলা‌দে‌শি নাগ‌রিক দেশে ফিরছেন শিগগিরই। তাদের সঙ্গে রয়েছেন ১৬০ আফগান শিক্ষার্থী। শ‌নিবার (২৮ আগস্ট) রা‌তে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন এক বার্তায় এ তথ্য জা‌নিয়ে‌ছেন।

তিনি জানান, ইতোমধ্যে তারা কাবুল থেকে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। সেখান থেকে তাদের দেশে ফেরার কথা রয়েছে। শিগ‌গিরই তারা একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে আস‌বেন।

এর আগে, বুধবার (২৫ আগস্ট) থে‌কে কাবুল বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করেও ১৫ বাংলাদেশিসহ চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী বাংলাদেশে আসতে পারেননি।

এর মধ্যেই বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বোমা হামলা হয়। ওই বোমা হামলায় এখন পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানে এ পর্যন্ত ২৯ বাংলাদেশির অবস্থান নিশ্চিত হয়েছে দেশটির কূটনৈতিক মিশনের দায়িত্বে থাকা উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস। তাদের মধ্যে দুজনকে মার্কিন বিমান বাহিনীর মাধ্যমে কাবুল থেকে কাতারে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ব্র্যাকের তিন কর্মকর্তাকে কাজাখস্তানে সরিয়ে নেওয়া হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কাবুলে আটকেপড়া ১২ বাংলাদেশি দেশে ফিরছেন

আপডেট টাইম : ০৯:২৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১