ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ই-অরেঞ্জের গ্রাহকরা মাশরাফিকে আল্টিমেটাম দিলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মোটরসাইকেল বা সমমূল্যের রিফান্ড দাবিতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের গ্রাহকরা। এরমধ্যে গ্রাহকদের টাকা ফেরত ও পণ্য সরবরাহ করতে যদি কোনো ধরনের সঠিক সিদ্ধান্ত না আসে তাহলে সকল গ্রাহক রাজপথে নেমে অনশন করবে এবং প্রতিষ্ঠানটির সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়ি ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা।

শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ই-অরেঞ্জ গ্রাহকদের আয়োজিত মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এসময় কয়েক’শ গ্রাহক প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেন।

এসময় তারা বলেন, আমাদের পিঠ ঠেকে গেছে দেয়ালে। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেখব তারা কি সিদ্ধান্ত দেয়। যদি এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না দেয় তাহলে আমরা অনশন করব।

গ্রাহকরা বলেন, মাশরাফি ভাই ই-অরেঞ্জের ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তাকে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হতে দেখে আমরা টাকা ইনভেস্ট করে আজ পথে বসেছি। দ্রুত আমরা পণ্য বা টাকা ফেরত চাই, নইলে মাশরাফি ভাইয়ের বাড়ি ঘেরাও করবো।

তারা আরও বলেন, ক্রিকেটার মাশরাফি ভাই যেদিন থেকে এই প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন তখন থেকে এই প্রতিষ্ঠানের অর্ডার ১০ গুণ বেড়ে গেছে। এখন তিনি বলছেন, তার সঙ্গে চুক্তি জুলাই মাসে শেষ হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, উনি চুক্তিবদ্ধ হওয়ার পরে মে মাস থেকে এখন পর্যন্ত বাইকগুলোর ডেলিভারি হয়নি। তাহলে ওই দায়টুকু তো তার।

ফাহিম নামের এক গ্রাহক বলেন, ‘আমাদের প্রত্যেকে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছি। এগুলো কীভাবে ফেরত পাব তা নিশ্চিতভাবে বলা হচ্ছে না। আমি ই-অরেঞ্জের একজন ভুক্তভোগী গ্রাহক। ই-অরেঞ্জ ডট শপ লাখো গ্রাহকের অর্থ নিয়ে পণ্য না দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ই-অরেঞ্জের গ্রাহকরা মাশরাফিকে আল্টিমেটাম দিলেন

আপডেট টাইম : ০৪:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১