ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কওমি আলেমরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা।

বুধবার দুপুরে কওমি মাদ্রাসা খোলার দাবি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণায়ের সভাকক্ষে বৈঠকে মিলিত হন তারা।

এতে কওমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে আলেমরা অংশ নিয়েছেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বৈঠকে উপস্থিত রয়েছেন- বেফাকের সহ-সভাপতি ও হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, বেফাকের সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ, জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মোহাম্মদ আলী, মুফতি নুরুল আমিন ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

এরমধ্যে গত বছর বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছিল সরকার। কিন্তু করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকায় গত ৬ এপ্রিল দেশের কওমি মাদ্রাসা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে দীর্ঘ ৫ মাস বন্ধ রয়েছে দেশের মাদরাসাগুলো।

কওমি আলেমদের মতে, বর্তমানে করোনা সংক্রমণ কমছে। এমন পরিস্থিতে মাদ্রাসা খোলার বিষয়ে কথা বলতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানানো হয়েছে। অন্যান্য শিক্ষ প্রতিষ্ঠান না খোলা হলেও গত বছরের মতো আবারও মাদ্রাসা খোলার অনুমতি চাইবেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কওমি আলেমরা

আপডেট টাইম : ০৪:১৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১