ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

১ অক্টোবর ঢাবির আবাসিক হল খুলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী ১ অক্টোবর থেকে মূলত অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সব শিক্ষার্থীকে এখনো টিকার আওতায় আনা সম্ভব হয়নি। আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে। টিকা গ্রহণের শর্তে নভেম্বর থেকে সব শিক্ষার্থীর জন্য হল খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে সন্ধ্যা ৭টার দিকে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্টরা এ সিদ্ধান্ত নেন।

এদিকে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কার্যক্রম চালু ও হল খোলার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, সবকিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো মানে হয় না। এ দাবিতে তার সম্প্রতি নীলক্ষেত মোড় ও ভিসির বাসভবনের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

১ অক্টোবর ঢাবির আবাসিক হল খুলছে

আপডেট টাইম : ১০:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১