ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী দাতো সিরি ইসমাইল সাবরি বিন ইয়াকুবকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমে অভিনন্দন পত্রটি পাঠানো হয়।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাতে পেরে আমি খুব আনন্দিত।

শেখ হাসিনা বলেন, তার উপর অর্পিত মালয়েশিয়ার জনগণের বিশ্বাস ও আস্থা তাঁর দীর্ঘকালীন রাষ্ট্রনায়কত্ব, বিচক্ষণতা এবং জনসাধারণের প্রতিশ্রুতির স্পষ্ট সাক্ষ্য বহন করে।

প্রধানমন্ত্রী আস্থা ব্যক্ত করেন, ইসমাইল সাবরির গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে মালয়েশিয়া তার কাঙ্খিত লক্ষ্যে আরও সমৃদ্ধ এবং অগ্রসর হবে। ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং সমৃদ্ধির ওপর ভিত্তি করে বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, উভয় দেশই সুবিধাজনক অবস্থানে থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা, মানব সম্পদ, ব্যবসা, বিনিয়োগ, পর্যটন, নির্মাণ শিল্প এবং কৃষিক্ষেত্র সহযোগিতামূলক অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি বিশ্বাস করেন দুই দেশের মধ্যে বর্তমানে বিদ্যমান বহুমুখি ও প্রাণবন্ত সম্পর্ক ইসমাইন সাবরি’র দায়িত্ব পালনকালে আরো শক্তিশালী হয়ে উঠবে।

মালয়েশিয়ায় বাসবাসকারী উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি সে দেশের উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখাতেও প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি ইসমাইল সাবরির সঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ ও শান্তি এবং মালয়েশিয় জনগণের সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করেন শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

আপডেট টাইম : ০৯:৩৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১