ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দেশের যেসব স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সমুদ্রে অবস্থান করা লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  আবহাওয়া অধিদপ্তর সংবাদমাধ্যমকে এ তথ্য জানায়।

অধিদপ্তর জানায়, উপকূলীয় ওড়িষা ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল মৌসুমী বায়ু বিরাজ করায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এর বাইরে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, যখন কোনো লঘুচাপ বা নিম্নচাপ স্থলভাগে উঠে আসে তখন বৃষ্টিপাত বাড়ে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের সন্দীপে ১০৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১১ মিলিমিটার।

এদিকে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দেশের যেসব স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট টাইম : ০৯:২৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১