ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা মামলায় জামিন মেলেনি আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের।

বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে হেলেনা জাহাঙ্গীরের পক্ষে তার আইনজীবী শফিকুল ইসলাম জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন বলে জানান হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী।

এর আগে গতকাল মঙ্গলবার পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর অভিযানে ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে হেলেনা জাহাঙ্গীরকে (৪৯) আটক করা হয়। অভিযানে বিদেশি মদ, ক্যাঙ্গারুর চামড়া, হরিণের চামড়া, মোবাইলফোন, চেক বই ও বিদেশি মুদ্রা, ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জাম জব্দ করা হয়। পরবর্তী  সময়ে  তার জয়যাত্রা টেলিভিশন স্টেশনেও অভিযান পরিচালনা করা হয়। পরে বিটিআরসির সহযোগিতায় মিরপুরে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশন স্টেশন সিলগালা করে এবং অবৈধ মালামাল জব্দ করে।

পরে পল্লবী থানার প্রতারণা মামলা ও টেলিযোগাযোগ নিয়ন্ত্র আইনের মামলা এবং গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এবং মাদক মামলায় তার ১৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর

আপডেট টাইম : ০২:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১