ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম দেখা যাচ্ছে টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এই আয়োজনটি করেছে নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।

উদ্যোক্তা ফাহিম ফিরোজ বলেন, জাতীয় শোক দিবসের এই দিনে বঙ্গবন্ধুর জীবন এবং সংগ্রামকে সারা পৃথিবীর মানুষের সামনে আমরা তুলে ধরতে পারছি। এ আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।

১৫ আগস্ট রাত ১২টা থেকে আগামী ২৪ ঘণ্টা বিরতি দিয়ে তিন ঘণ্টা দেখানো হবে জাতির পিতার আন্দোলন-সংগ্রামের নানা দিক।

ফাহিম ফিরোজ আরও বলেন, পুরো বিলবোর্ডজুড়ে দেখা যাবে জাতির পিতার ছবি। ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডজুড়ে এই প্রদর্শনী চলবে ৭২০ বার। প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন।

বিশ্বের মানুষের সামনে বঙ্গবন্ধুকে উপস্থাপনের এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা। আওয়ামী লীগের নেতাকর্মী, সাংস্কৃতিক সংগঠনের সহস্র প্রবাসী বাঙালি মানুষ উপস্থিত ছিলেন এই শোক যাপনে।

প্রতিদিন বিভিন্ন দেশের লাখো মানুষ জড়ো হয় টাইমস স্কয়ারে। জাতীয় শোক দিবসে বিশ্ববাসীর সামনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ, বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে এভাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

আপডেট টাইম : ০৪:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১