ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আরবাজকে ডিভোর্সের চূড়ান্ত সিদ্ধান্ত মালাইকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
  • ৩৬২ বার

বেশ কিছুদিন ধরে তুমুল আলোচনায় ছিল আরবাজ-মালাইকা বিবাহবিচ্ছেদ। কিন্তু সেই জল্পনায় পানি ঢেলে দিয়ে আরবাজ বললেন, ‘‘১৭ বছর হল বিয়ে হয়েছে আমাদের। আমি এখনও মালাইকার ব্যাপারে পজেসিভ। ও আমার কাছে সবথেকে বেশি দামি। ওকে হারিয়ে ফেলার ভয়ও পাই।’’ তারপর বিষয়টা নিয়ে কিছুদিন অালোচনা থেমে গিয়েছিল।

দেবর সালমান খানের শেষ প্রচেষ্টাও বোধহয় ব্যর্থ হতে চলেছে। ৪২ বছর বয়সী বলিউড অভিনেত্রী, মডেল ও বিচারক মালাইকা অরোরা খান তার স্বামী আরবাজ খানকে ডিভোর্সের ব্যাপারে মনস্থির করেই ফেলেছেন। এখন তিনি নাকি কেবল ডিভোর্সের জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদন করবেন। এর মধ্য দিয়ে এই দম্পতির দীর্ঘ ১৭ বছরের বিবাহিত ইতি ঘটতে যাচ্ছে বলে খবরে বলা হচ্ছে।

টিভি রিয়েলিটি শো ‘পাওয়ার কাপল’র হোস্ট হওয়া নিয়েই আরবাজ ও অরোরার দ্বন্দ্বের শুরু বলে বলিউড সূত্রে খবর। তিন মাস আগে খান বাংলো ছেড়ে ছেলেকে নিয়ে বান্দ্রায় বাবার ফ্ল্যাটে চলে যান মালাইকা। তখন থেকেই এই সম্পর্কে ভাঙন ধরার আঁচ পাওয়া গিয়েছিল। কখনও শোনা গিয়েছে এক মার্কিন ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। কোনও কোনও মহল বলেছে, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আরবাজের সঙ্গে সম্পর্ক ভাঙছেন মালাইকা। কিন্তু এ নিয়ে মুখ খোলেননি তিনি। আরবাজ বার বার চেষ্টা করেও পারলেন না ভাঙন এড়াতে! টাইমস অব ইন্ডিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আরবাজকে ডিভোর্সের চূড়ান্ত সিদ্ধান্ত মালাইকার

আপডেট টাইম : ১২:০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬