ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বহুরূপী প্রতারক ডা. ঈশিতাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বহুরূপী প্রতারক ডা. ঈশিতাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হচ্ছে আজ সোমবার (০৯ আগস্ট)। বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এই চিকিৎসকে কিছুদিন আগে গ্রেপ্তার করেছিলো র‌্যাব।

জানা গেছে, গ্রেপ্তারর হওয়া ডা. ইশরাত রফিক ঈশিতা (৩৪) ও তার সহযোগী শহিদুল ইসলামকে (২৯) ছয় দিনের রিমান্ড ইতোমধ্যেই শেষ হয়েছে।

তবে আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈশিতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও একটি মামলা রয়েছে। ওই মামলার তদন্ত কর্মকর্তা তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন আগেই। তাকে আদালতে হাজির করা হলে ওই আবেদনের ওপর শুনানি হবে। এরপর আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে আবারও তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, গত ০২ আগস্ট মিরপুরের শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও প্রতারণার মামলায় ঈশিতা ও তার সহযোগীর ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

এর আগে ০১ আগস্ট সকালে রাজধানীর মিরপুর-১ থেকে ঈশিতা ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। ব্রিগেডিয়ার জেনারেল, উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসক, বিশেষজ্ঞ ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে ডা. ইশরাত রফিক ঈশিতার বিরুদ্ধে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

বহুরূপী প্রতারক ডা. ঈশিতাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে

আপডেট টাইম : ১০:৩৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১