ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আজ থেকে কাউন্টারে টিকিট বিক্রি, ট্রেন চলবে বুধবার থেকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার বিধিনিষেধ শিথিল করায় সোমবার (৯ আগস্ট) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। সরাসরি কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হবে। এদিন সকাল ৮টা থেকে কাউন্টার খুলবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে বিক্রি করা হবে। অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার থেকে সোমবার সকাল ৮টা থেকে বিক্রি করা হবে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার গণমাধ্যমকে বলেন, ‘সোমবার (আজ) সকাল থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।’

রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ শিথিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলা হয়, গত ৩ আগস্ট অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থ-সামাজিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিচের শর্তাবলী সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহণ/যানবাহন চলাচল করতে পারবে।

ইতোমধ্যে আগামী বুধবার থেকে ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। এবার আর অর্ধেক আসন ফাঁকা রেখে নয়, আসন পূর্ণ করেই সব ট্রেন চলবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সরকার ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করায় সেদিন থেকে বাংলাদেশ রেলওয়ে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছে।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত বিধিনিষেধ শিথিলের সময় ৫৭ জোড়া ট্রেন চলাচল করে। তখন অর্ধেক আসন ফাঁকা রেখে সব টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হয়নি। গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে যতবারই শিথিল করা হয়েছে, তখন গণপরিবহণ চালু করা হয় অর্ধেক আসন ফাঁকা রেখে। কিন্তু এবার শতভাগ যাত্রী নিয়েই ট্রেনসহ গণপরিবহণ চালুর সিদ্ধান্ত দিয়েছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আজ থেকে কাউন্টারে টিকিট বিক্রি, ট্রেন চলবে বুধবার থেকে

আপডেট টাইম : ১০:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১