ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

চিত্রনায়িকা পরীমণি আটক, বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।। তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার কারা হয়।

বুধবার রাজধানীর বনানীর ১৯ নং রোডের ১২ নম্বর বাড়িতে বিকেল ৪টায় এ অভিযান শুরু হয়। দেড় ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করা হয়।

অভিযানে অংশ নেওয়া র‌্যাবের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, পরীমনির বাসা থেকে প্রায় ৫০-৬০ বোতল বিদেশি মদ উদ্ধার কারা হয়েছে। তবে অভিযান এখনো চলছে।

এ বিষয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করেছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে, নিজের ফেসবুক পেইজ লাইভে এসে পরীমনি বলেন, পুলিশ পরিচয়ে কে বা কারা অভিযান চালাচ্ছে। যারা এসেছে তারা পুলিশ নাম দিয়ে ভাঙচুর চালাচ্ছে। কেউ লাল পোশাকে কেউ সাদা পোশাকে আসছে।

তিনি অভিযোগ করেন, তারা দরজার সামনে এসে আমাকে বলছে আমার পুলিশ দরজা খুলেন। আমাকে হুমকি দিচ্ছে। তবে আমি দরজা খুলব না। কোন পুলিশ এভাবে অভিযান চালায় না। বাসায় আমার বয়স্ক নানা আছেন।

লাইভে পরীমনি বলেন, আমি খুব ভয় পাচ্ছি। সাংবাদিক বা পুলিশ আপনারা কেউ আসেন। অনেক সময় ধরেই আপনার লাইভটি দেখছেন। যতক্ষণ পর্যন্ত কেউ না আসবেন আমি লাইভটি চালাবো।

তিনি আরও বলেন, ডিসি হারুন ভাইকে (তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ) ফোন দিয়েছি উনি জানিয়েছেন আমাদের কেউ যায়নি।

তবে অল্পসময় পরেই পরীমনির ওই লাইভ বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, কিছুদিন আগে উত্তরা বোট ক্লাবে ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে নায়িকা পরীমনি সংবাদ শিরোনাম হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিত্রনায়িকা পরীমণি আটক, বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আপডেট টাইম : ০৬:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১