ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হেলেনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে সম্পর্ক আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু।

মঙ্গলবার (৩ আগস্ট) হেলেনার রিমান্ড শুনানিতে পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে হেলেনার সম্পর্কের সত্যটা রিমান্ডে বেরিয়ে আসুক।

শুনানিতে তিনি বলেন, মন্ত্রীদের নিয়ে নিজের ফেসবুক পেজে কটূক্তি করে এই আসামি (হেলেনা জাহাঙ্গীর) রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। আসামি দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন। তাই এ আসামির রিমান্ড মঞ্জুর করা হোক।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী খালিদ হোসেন হেলেজা জাহাঙ্গীরের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে বলেন, এই আসামিকে রিমান্ডে নেয়ার কোনো যৌক্তিকতা নেই। বরং তিনি জামিন পাওয়ার হকদার। কারণ, তিনি একজন নারী। আর ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারার মধ্যে দুটি জামিনযোগ্য ধারা। আসামি একজন মহিলা। তিনি অসুস্থ ও ডায়াবেটিসের রোগী। তিন-চার মাস আগে তার একটি অপারেশন হয়েছে। তাই সার্বিক দিক বিবেচনায় রিমান্ড নামঞ্জুর করে জামিন দেওয়া হোক।

রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে পৃথম মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হেলেনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে সম্পর্ক আছে

আপডেট টাইম : ০৭:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১