ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের ২ ‘সহযোগী’ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গাবতলী এলাকা থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগীকে’ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

তারা হলেন- হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেফতার দুজন হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই সহযোগী।

হেলেনা জাহাঙ্গীর ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন করে আলোচনায় আসেন। এরপর  আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল হেলেনার গুলশান-২ এর ৩৬ নম্বর সড়কের পাঁচ নম্বর বাসায় প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় বিদেশি মদ, ওয়াকিটকি সেট, ফরেন কারেন্সি (বিদেশি মুদ্রা), ক্যাসিনো খেলার সরঞ্জাম এবং হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া।

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

পরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের ২ ‘সহযোগী’ গ্রেফতার

আপডেট টাইম : ১১:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১