ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম উপহার পাঠাল পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য দেশের বিখ্যাত ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরতি উপহার হিসেবে আম পাঠিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। সোমবার (২ আগস্ট) ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠিয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কে‌জি হা‌ড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। প্রধানমন্ত্রীর উপহারের ওই আমগুলো ঈদুল আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন।

পরে প্রসিদ্ধ ‘হাড়িভাঙ্গা’ আম গ্রহণ করে শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম উপহার পাঠাল পাকিস্তান

আপডেট টাইম : ১১:১৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১