ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দেশে পৌঁছালো সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে টিকার চালানগুলো বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ১০ লাখ টিকা নিয়ে প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর রাত সোয়া ১টায় আরো ১০ লাখ টিকা নিয়ে আসে দ্বিতীয় ফ্লাইটটি। আর তৃতীয় ফ্লাইটটি আরো ১০ লাখ টিকা নিয়ে রাত সোয়া ৩টায় ঢাকায় পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে আসে ২ জুলাই। পরদিন সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা আসে। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে দুই চালানে আরও ২০ লাখ ডোজ টিকা দেশে আসে। সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। দ্বিতীয় দফায় ১৩ জুন আরও ৬ লাখ টিকা পাঠায়। সব মিলিয়ে মোট ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এখন আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দেশে পৌঁছালো সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা

আপডেট টাইম : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১