ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ডেঙ্গু রোগী কম থাকলে পুরস্কার পাবেন ওয়ার্ড কাউন্সিলর: আতিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ড কাউন্সিলরদের জোড়ালো ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যেসব ওয়ার্ডে ডেঙ্গু রোগী কম থাকবে, সেইসব ওয়ার্ড কাউন্সিলরকে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি যে স্বেচ্ছাসেবক লার্ভা থাকা বিভিন্ন স্থাপনার ছবি বেশি তুলে দেবেন তাকেও পুরস্কৃত করা হবে ।

বুধবার রাজধানীর মোহাম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি’র মশক নিধন অভিযান চলাকালে এসব কথামেয়র।

আতিকুল ইসলাম বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গি রোগী সব থেকে কম থাকবে সেই ওয়ার্ডের কাউন্সিলরকে আমরা পুরস্কৃত করব। আমাদের ৭২০ জনের মতো স্বেচ্ছাসেবী আছেন। তারা বিভিন্ন স্থাপনায় গিয়ে ছবি তুলবেন। এভাবে যে স্বেচ্ছাসেবক এমন ছবি সব থেকে বেশি দিতে পারবেন যেখানে লার্ভা আছে, সেই স্বেচ্ছাসেবককেও আমরা পুরস্কৃত করব।

তিনি বলেন, আমরা একটা নতুন ক্যাম্পেইন করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনে প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিটের জন্য নগরবাসী নিজ নিজ বাসাবাড়ি এবং এর আশপাশের এলাকা পরিষ্কার করবেন।

ডেঙ্গু প্রতিরোধে এ অভিযানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএনসিসি মঙ্গলবার থেকে মশক নিধনে বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে। প্রায় পাঁচ হাজারের বেশি কর্মী থাকবে ১০ দিনব্যাপী এই অভিযানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ডেঙ্গু রোগী কম থাকলে পুরস্কার পাবেন ওয়ার্ড কাউন্সিলর: আতিক

আপডেট টাইম : ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১