ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আরো ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির মাঝেই দেশে ডেঙ্গুর সংক্রমণ প্রবল হয়ে ওঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে একজন ছাড়া সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে আমরা ২০১৯ সালে ডেঙ্গু রোগের প্রকোপ দেখেছি। গতবছর তেমন না থাকলেও এবার এ বছর আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।

ডা. নাজমুল ইসলাম জানান, বর্তমানে সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে সর্বমোট ৫০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে গতকালের হিসাব মতে সর্বমোট ৫০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার বাইরে সবগুলো বিভাগ ও জেলা মিলে ৯ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, জানুয়ারি মাসের এক তারিখ থেকে জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত সর্বমোট এক হাজার ৯৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গু সন্দেহে তিনজনের মৃত্যুর খবর আমাদের আইইডিসিআর এর কাছে এসেছে, সেটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আরো ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট টাইম : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১