ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারত থেকে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) চালান নিয়ে আরও একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন দেশে এসেছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাতেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। সেখানে অক্সিজেন নামিয়ে ট্রেনটি এ পথ দিয়েই আবারও ভারতে ফিরে যাবে।’

জানা গেছে, ‘লিন্ডে বাংলাদেশ’ করোনা রোগীর জন্য অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী এই তরল মেডিক্যাল অক্সিজেনের আমদানিকারক। রফতানিকারক ‘লিন্ডে ইন্ডিয়া’। আর বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

এর আগে গত শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে অক্সিজেন এক্সপ্রেসের প্রথম চালান বাংলাদেশে পৌঁছে।

 গত ২৪ এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যের ৪৮০টি এলাকায় তরল অক্সিজেন সরবরাহের জন্য রেলওয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ভারত থেকে এলো আরও ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন

আপডেট টাইম : ১০:৫৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১