ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, মঙ্গলবার (২৭ জুলাই)।

১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি ২৭ বছরে পদার্পণ করলো। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর থেকে করোনা সংক্রমণ রোধে জন সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে  কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ। তবে করোনার কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির বড় কোনও অনুষ্ঠান হচ্ছে না। তবে সীমিত আকারে কিছু কর্মসূচি পালন করা হবে।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বৈশ্বিক করোনা মহামারির শুরু থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ভয়কে জয় করে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সারা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের কর্মীরা করোনায় মৃতদের গোসল, জানাজা ও সৎকার করেছেন। অসহায় কর্মহীন মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

এছাড়াও মুজিববর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি, জামায়াত, হেফাজতের বর্বরোচিত হামলা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী সক্রিয় ছিল।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বিকাল সাড়ে ৪টায় ২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রধান কার্যালয়ে অত্যন্ত সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট টাইম : ১০:২৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১