ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চট্টগ্রামে থানা পর্যায়ে পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো চট্টগ্রামে পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু হয়েছে। এতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার শরীরে ক্যামেরা চালু থাকবে। এর আগে ঢাকায় ট্রাফিক পুলিশ এই কার্যক্রম শুরু করলেও থানা পর্যায়ে দেশে প্রথমবারের মতো এই কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পরীক্ষামূলকভাবে ডবলমুরিং থানায় এই কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম) উপকমিশনার মো. আব্দুল ওয়ারীশ এর উদ্বোধন করেন।

তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় আপাতত সিএমপির চার বিভাগের চার থানায় এই কার্যক্রম শুরু হচ্ছে। চার থানা হচ্ছে-ডবলমুরিং, কোতোয়ালি, পাঁচলাইশ ও পতেঙ্গা।

থানাগুলোর প্রতিটিতে সাতটি করে ক্যামেরা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১৬ থানায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির কাজ করবে। আমাদের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চট্টগ্রামে থানা পর্যায়ে পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু হচ্ছে

আপডেট টাইম : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১