ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বেড়েছে মানুষের চলাচল, গাড়িতে নকল স্টিকার ব্যবহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের পর ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে রাজধানীর চিত্র দেখা গেছে একটু ভিন্ন রকম। মোড়ে মোড়ে চেকপোস্ট আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকলেও সড়কে বেড়েছ মানুষের চলাচল। কোথাও কোথাও মানুষের জটলাও দেখা গেছে।

নানা প্রয়োজনের পাশাপাশি বিনা কারণেও বের হচ্ছে মানুষ। বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে গাড়িতে চড়ে গুনতে হয়েছে জরিমানা। অকারণে বের হয়ে পর্যাপ্ত কারণ না দেখাতে পারায় অনেকেই আটক হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

আজ সোমবার (২৬ জুলাই) রাজধানীর আব্দুল্লাহপুর, বিমানবন্দর, বাড্ডা, রামপুরা, মালিবাগ ও শাহবাগ এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সকাল সাড়ে ৯টায় রাজধানীর বিমানবন্দর বাস স্ট্যান্ডে দেখা যায়, মানুষের জটলা। অনেকেই অফিসগামী আবার অনেকেই পরিবার নিয়ে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে ঢাকা প্রবেশ করতে দেখা গেছে।

প্রজেক্টের জরুরি কাজ থাকায় শাহবাগ আসার জন্য গাড়ির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার মাজেদ। তিনি বলেন, ‌‘ঈদের পরে আজ থেকে অফিস করতে হচ্ছে। সকালে অফিসের গাড়ি ছিলো, মিস করায় এখন বেকায়দায় পড়েছি। দূরের পথ হওয়ায় রিকশার নিয়ে যেতে পারছি না। সময়ের ব্যাপার। অফিস আছে বের হতে হয়েছে নাহলে বের হতাম না।’

মোটরসাইকেলে সিঙ্গেল চড়ার কথা থাকলেও জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেড় হয়েছেন তাদের অনেকে গাড়িতে একাধিক চড়তে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিয়ম অমান্য করায় অনেকেই গুনতে হয়েছে জরিমানা। এছাড়া অকারণে বের হয়ে আটক হয়েছে অনেকেই।

রামপুরা টিভি সেন্টারের সামনে এমনই একজন মহিবুল হাসান অকারণে গাড়ি নিয়ে বের হয়ে আটক হয়েছেন পুলিশের হাতে।

রাজধানী শাহবাগে দেখা যায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে প্রতিটি গাড়িকে চেক করে ছাড়া হচ্ছে। আর যারা অজুহাত দেখাচ্ছেন সেখানেও গুনতে হচ্ছে জরিমানা কিংবা আটক।

শাহবাগে চেক পোস্টে দায়িত্বে থাকা পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদ দৈনিক ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সাধারণ যারা ঘর থেকে বের হয়েছে তাদের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ। তারা নানা কাজে বের হয়েছেন। যদি অকারণে বের হচ্ছেন কিংবা পর্যাপ্ত কারণ দেখাতে না পারছে আমরা তাদেরকে আটক করছি, জরিমানা করছি। এছাড়া অনেকে দেখা গেছে, বিভিন্ন কোম্পানির নামে স্টিকার ব্যবহার করে এমনি গাড়ি নিয়ে বের হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বেড়েছে মানুষের চলাচল, গাড়িতে নকল স্টিকার ব্যবহার

আপডেট টাইম : ০২:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১