ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারিগরি শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এতে সভাপতিত্ব করেন।

সভায় মন্ত্রী বলেন, সরকার কারিগরি শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। দেশে কারিগরি শিক্ষা বিস্তারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ছাত্র ও যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে সরকার আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষকর্মী প্রেরণের লক্ষ্যে কাজ করছে। তিনি আরো বলেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করা গেলে বিদেশে বাংলাদেশি কর্মীর চাহিদার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে।

  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হেলাল উদ্দিন এনডিসি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি, কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কারিগরি শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৬:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১