ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাংলাদেশে বিমান চলাচল স্থগিতের মেয়াদ বাড়ালো এমিরেটস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে বিমান চলাচল গত ২৮ জুলাই পর্যন্ত স্থগিত করে এমিরেটস এয়ারলাইন্স। মালবাহী কার্গো ফ্লাইট এবং বাণিজ্যিক ও ব্যক্তিগত ফ্লাইটসমূহ এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। -গালফ টুডে, গালফ নিউজ, ডন

আমিরাতের বিমান সংস্থা এক বিবৃতিতে বলেছে, গত ১৪ দিন চারটি দেশের যেকোনও একটিতে অবস্থান করছিলেন এমন যাত্রীরা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি পাবেন না এবং ২৮ জুলাই পর্যন্ত চার দেশের সঙ্গে এমিরেটসের ফ্লাইট চলাচল স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে বিমান চলাচল স্থগিতের মেয়াদ বৃদ্ধি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স। তবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, দেশটির গোল্ডেন ভিসাধারী এবং কূটনৈতিক মিশনের সদস্য; যারা কোভিড-১৯ এর হালনাগাদ বিধি-নিষেধ মানছেন তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন এবং আমিরাত ভ্রমণের সুযোগ পাবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল অথবা মহামারি সম্পর্কিত বিধি-নিষেধের কারণে নির্দিষ্ট কিছু রুটে ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় আটকে পড়েছেন এবং তাদের কাছে এমিরেটসের টিকেট রয়েছে; ফ্লাইট চলাচল শুরু হলে তারা অগ্রাধিকার পাবেন।

বিবৃতিতে সেবাদান কেন্দ্রগুলো প্রত্যাশার চেয়েও বেশি ফোন কল পাচ্ছে জানিয়ে এমিরেটস বলেছে, ভ্রমণ সম্পর্কিত না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কল করা থেকে বিরত থাকুন। এর আগে, গত ২৪ এপ্রিল বাংলাদেশসহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। ২৯ জুন বাংলাদেশসহ ১৪টি দেশের ভ্রমণকারীদের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়। এতে বলা হয়, আগামী ২১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ২১ জুলাই আবারও নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করে বিবৃতি দেয় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাংলাদেশে বিমান চলাচল স্থগিতের মেয়াদ বাড়ালো এমিরেটস

আপডেট টাইম : ০৮:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১