ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে বেড়েছে চলাচল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি ঠেকাতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে গতকাল শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। কঠোর বিধিনিষেধে আজ শনিবার (২৪ জুলাই) রাজধানীতে মানুষের চলাচল কিছুটা বেড়েছে।

এদিন সকাল সাড়ে ৮ টার দিকে রাজধানীর শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, পান্থপথ ও সার্ক ফোয়ারা মোড় ঘুরে মানুষের চলাচল দেখা গেছে।

সকাল থেকে রাজধানীতে ঝিরিঝিরি বৃষ্টি ছিলো। সকাল নয়টার দিকে বৃষ্টি কমে যায়। এরপর থেকে প্রয়োজনীয় কাজে মানুষ বাইরে বের হয়। রাস্তায় গণপরিবহন না থাকলেও রিকশা চলাচল করতে দেখা গেছে। রিকশায় করে মানুষ প্রয়োজনীয় কাজে গন্তব্যে যাচ্ছেন।

বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে। বাইরে বের হওয়া জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বাইরে বের হওয়ার সঠিক কারণ দেখাতে পারলে ছেড়ে দেওয়া হচ্ছে। আর বিনাকারণে বের হলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীর সার্ক ফোয়ারা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট সারোয়ার হোসেন। কঠোর বিধিনিষেধে জনসাধারণ বাইরে বের হচ্ছেন। এ বিষয়ে দৈনিক ইত্তেফাক অনলাইনকে তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষই চিকিৎসা ও রোগীকে হাসপাতালে নিতে যেতে বের হয়েছেন। তবে যারা বিনাকারণে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

গত ১৩ জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদের কারণে ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে বেড়েছে চলাচল

আপডেট টাইম : ১১:০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১