ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ড. মোহাম্মদ ইউনূসের হাতে ‘অলিম্পিক লরেল’ পুরস্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবীদ ড. মোহাম্মদ ইউনূস ‘অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করেছেন । আজ শুক্রবার (২৩ জুলাই) ‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি তার হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইউনূস সেন্টারের দেওয়া এক বিবৃতিতে ড. মোহাম্মদ ইউনূস বলেন, ‘অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। তবে সেখানে (অনুষ্ঠানস্থলে) উপস্থিত থাকতে না পেরে খারাপ লাগছে। এর আগে গত ১৫ জুলাই এক বিবৃতিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানায়, ড. মোহাম্মদ ইউনূসের অগ্রণী ক্ষুদ্র ঋণ প্রদান বিশ্বজুড়ে দারিদ্র্য হ্রাস করার জন্য প্রশংসিত হয়েছে। উন্নয়নের জন্য খেলাধুলায় ব্যাপক কাজের জন্য তাকে সম্মানিত করা হবে।

অলিম্পিক গেমসের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই পুরস্কারটি প্রদান করা হলো। ২০১৬ সালে রিও অলিম্পিকে পুরস্কারটি পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো। তিনি নিজ দেশে শিশুদের জন্য একটি বাড়ি, একটি স্কুল এবং একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন। খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা, শান্তি এবং উন্নয়নের প্রচেষ্টা স্বীকৃতি স্বরূপ পাঁচ বছর পূর্বে ‘অলিম্পিক লরেল’ পুরস্কারটি চালু করা হয়। ড. মোহাম্মদ ইউনূস ১৯৮০ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ড. মোহাম্মদ ইউনূসের হাতে ‘অলিম্পিক লরেল’ পুরস্কার

আপডেট টাইম : ০৯:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১