ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালের নব-নিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনা এক অভিনন্দন বার্তায় দেশটির নতুন প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার পঞ্চমবারের মত উচ্চপদে ফিরে আসা এবং নেপালের সংসদ কতৃর্ক ১৮ জুলাই ২০২১ তারিখে আপনাকে প্রদত্ত নিরঙ্কুশ সমর্থন তা আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং নেপালের রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থা রয়েছে তারই প্রমাণ।’

নেপালকে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।’

তিনি বলেন, ‘শের বাহাদুর দেউবার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা সম্ভাব্য খাতে সুযোগগুলো অনুসন্ধানের মাধ্যমে আরও গভীর করা হবে।’

প্রধানমন্ত্রী নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন আরও মর্যাদাপূর্ণ করেছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে ২০২১ সালে উন্নয়শীল দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ হওয়ার পথে রয়েছে।’

শেখ হাসিনা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন থেকে সুবিধা নিতে নেপালকে আমন্ত্রণ জানান এবং দুই দেশের পারস্পরিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

তিনি সুবিধাজনক সময়ে শের বাহাদুর দেউবাকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান। শেখ হাসিনা নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি নেপালের বন্ধুপ্রতীম জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

আপডেট টাইম : ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১