ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

জয় শেষে যা বললেন সাকিব খেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ ম্যাচের প্রথম ভাগে দাপুটে বোলিংয়ে জিম্বাবুয়েকে বলা যায় কম রানেই বেঁধে রাখতে পেরেছিলেন টাইগাররা। দলের শীর্ষ ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে হয়তো আনায়াসেই জয় পেতো বাংলাদেশ। কিন্তু দিনটি যে ছিল সাকিব আল হাসানের। সহজ ম্যাচ কঠিন করে জয় পেলো বাংলাদেশ। আর ব্যাট হাতে সাকিব খেললেন দ্যুতিময় এক ইনিংস। আর জয় শেষে সাকিব বলেন, রান তাড়ায় ব্যাট হাতে তার ভাবনাটা ছিল সহজ সরল। রোববার দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ২৪১ রানের টার্গেটে হারারেতে রুদ্ধশ্বাস ম্যাচে ৩ উইকেটে জয় পায় তামিম ইকবালের দল।

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৫ রানে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা দিশাহার দেখাচ্ছিল টাইগারদের। তবে পরে তিনটি স্বার্থক জুটি গড়ে দলকে জয় এনে দেন সাকিব। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাকে সঙ্গে নিয়ে সাকিব ৫৫ রানের জুটি গড়েন। তাতেও জয় থেকে বেশ দূরেই ছিল সফরকারীরা। এরপর আফিফের সঙ্গে ২৮ এবং সাইফুদ্দিনের সঙ্গে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে সাকিব নিশ্চিত করেন বাংলাদেশের জয়। ম্যাচের পর তিনজনের সঙ্গে জুটি গড়া নিয়ে সাকিব বলেন, ‘ব্যাটিংয়ের সময় একটা কথাই বলেছিলাম- আমরা ব্যাটসম্যানরা ৪৫ ওভার পর্যন্ত ব্যাট করলে দেখতে পারবো কোথায় আছি। এরপর ১৫-২০ বা ৩০ রান ২-৩ ওভারেও করা সম্ভব এখনকার ওয়ানডে ক্রিকেটে। সবসময় টার্গেট ছিল খেলা যতটা ক্লোজ করতে পারি, তারপর জয়ের ব্যাপারে দেখবো। কখনোও এটা ভাবিনি আমাদের ৬০-৭০ রান লাগবে এবং সেটা দ্রুত তাড়া করতে হবে। সবসময় জানতাম, এখনকার ওয়ানডে ক্রিকেটে এই পরিস্থিতি থেকে রানটি তাড়া করা খুবই সম্ভব।’
কঠিন পরিস্থিতিতে সাকিবকে ৯ নম্বরে ব্যাট হাতে দারুণ সঙ্গ দিয়েছেন সাইফুদ্দিন। ২৮ রানের অপরাজিত ইনিংস খেলা সাইফুদ্দিনের প্রশংসা করে সাকিব বলেন, ‘আজকের (রোববার) উইকেট একটু ভিন্ন ছিল। বল ব্যাটে আসছিল না, তাই রান করার জন্য শট খেলতে হতো। সেই জায়গায় অনেক মানিয়ে নিতে হয়েছে। নিয়মিত উইকেট পড়ায় তেমন কিছু করতেও পারতাম না। সাইফুদ্দিন যেভাবে খেলাটা শেষ করেছে তাতে ওকে কৃতিত্ব দিতেই হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

জয় শেষে যা বললেন সাকিব খেলা

আপডেট টাইম : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১