ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আগামী ৩ দিনের পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী তিন দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আগামী কয়েক দিন ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। অন্য এলাকাগুলোতে বৃষ্টি হবে অঝোর ধারায়। মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে বলে জানান তিনি।

এর আগে গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আগামী ৩ দিনের পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

আপডেট টাইম : ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১