ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

এবার ঢাকায় ডেঙ্গি রোগী শনাক্তের রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের পর এবার এডিস মশাবাহী রোগ ডেঙ্গি হানা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন ৮১ জন ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ৮০ জনই হলেন ঢাকার।যা চলতি বছরে একদিনে ঢাকায় এটাই সর্বোচ্চ শনাক্ত।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য দিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছে। শুধু জুলাই মাসের ১৭ দিনে ৭৬৭ জন ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯৯ শতাংশ রোগীই ঢাকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৩৬ জন ডেঙ্গি রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকাতে ভর্তি ৩৩১ জন। বাকি পাঁচজন ঢাকার বাইরে। এ বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত মোট ১১৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গিতে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

এবার ঢাকায় ডেঙ্গি রোগী শনাক্তের রেকর্ড

আপডেট টাইম : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১