ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

যাদের শ্রম-ঘামে দেশের উন্নতি তাদের প্রতি যত্নবান হোন: র‍্যাব ডিজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে অর্থনৈতিক শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। যাদের শ্রম ও ঘামে এই উন্নতি তাদের প্রতি আমাদের আরও যত্নবান।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে রূপগঞ্জের ভূলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ৫২ জন কর্মী নিহত হন। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

র‍্যাব ডিজি বলেন, চলমান করোনা মহামারিতে র‍্যাব বিভিন্ন সময়ে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে। মানবিক বিপর্যয়রোধে আগ্নিকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে চায় র‍্যাব। সামাজিক দায়বদ্ধতা থেকে আজকে আমরা হতাহত এবং ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার জন্য এসেছি।’

তিনি বলেন, এই ঘটনায় উদ্ধার কার্যক্রমে সার্বিক নিরাপত্তা প্রদানসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে এলিট ফোর্স র‍্যাব। নিয়মিত আভিযানিক কাজের পাশাপাশি এ ধরনের দায়িত্ব সর্বদা পালন করছে র‍্যাব। ঘটনার সঠিক কারণ উদঘাটনে সরকারি তিনটি সংস্থা জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

যাদের শ্রম-ঘামে দেশের উন্নতি তাদের প্রতি যত্নবান হোন: র‍্যাব ডিজি

আপডেট টাইম : ০৮:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১