ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ বেসরকারি ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ বিকেলে প্রকাশ করা হবে। সন্ধ্যার পর থেকে আবেদনকারী প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল চলে যাবে। পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে। বৃহস্পতিবার (১৫ জুলাই) এক ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে আবেদন প্রক্রিয়া শেষ করা হলেও আদালতে মামলার কারণে আবেদনকারীদের ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। আদালতের নির্দেশনা মোতাবেক ৫১ হাজার ৭৩১টি পদে নিয়োগ দেয়া হবে। বাকি শূন্য পদগুলো রিটকারীদের নিয়োগ দেয়া হবে।

এদিকে আবেদন কার্যক্রম শেষ হলেও ফলাফল ও সুপারিশ প্রদানে দীর্ঘদিন বিলম্ব হওয়ায় চাকরি প্রত্যাশীরা রাজপথে ও এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান করে আন্দোলন করেন। যদিও ফলাফল কবে প্রকাশ করা হবে তা এনটিআরসিএ থেকে সুস্পষ্টভাবে বলা হয়নি। আদালতের মামলার কারণে বিলম্ব হচ্ছে বলে জানায়। দফায় দফায় এ প্রতিষ্ঠানের বিপরীতে রায় আসলেও চূড়ান্ত পর্যায়ে পক্ষে রায় পেয়েছে। এরপর রায়ের কাগজ না পাওয়ায় ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে জানায়। শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে আজ ফলাফল প্রকাশের বিষয়টি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল আজ

আপডেট টাইম : ০১:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১