ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কাঁটাবন মার্কেটের মাছ ও পশু-পাখির জীবন রক্ষার উদ্যোগ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধি-নিষেধকালে রাজধানীর
কাঁটাবন মার্কেটে বিদ্যমান জীবন্ত শোভাবর্ধক মাছ ও পশু-পাখির জীবনরক্ষার
উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ লক্ষ্যে কাঁটাবন মার্কেটের
মাছ ও পশু-পাখির দোকানগুলো চলমান বিধি-নিষেধের মধ্যে প্রতিদিন সকাল ও সন্ধ্যা
অন্তত ২ (দুই) ঘন্টা করে খোলা রাখার ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশকে নির্দেশনা
প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে মৎস্য ও
প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের তাৎক্ষণিক নির্দেশে
সোমবার এ সংক্রান্ত চিঠি জারি করেছে মন্ত্রণালয়। কাঁটাবন মার্কেটের অ্যাকুয়া ও
পেটস অ্যাসোসিয়েশন এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী
তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা
হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান বিধি-নিষেধকালে কাঁটাবন মার্কেটের
পশু-পাখি ও মাছের দোকানগুলো সংকটে পড়েছে। দোকানগুলোতে বিদ্যমান জীবন্ত
শোভাবর্ধক মাছ ও পশু-পাখিকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত খাদ্য, পানি ও রোগ
প্রতিরোধক টিকা ও ঔষধ সরবরাহ করতে হয়। পাশাপাশি পরিচর্যা এবং পরিস্কার-
পরিচ্ছন্নতা নিশ্চিত করাও আবশ্যক। চলমান বিধি-নিষেধের মধ্যে এসকল কার্যক্রম
বাধাগ্রস্ত হওয়ায় পশু-পাখি ও মাছ মারা যাচ্ছে। এ প্রেক্ষিতে মাছ ও পশু-পাখির
জীবন বাঁচাতে কাটাবন মার্কেটের সংশ্লিষ্ট দোকানগুলো দিনের নির্দিষ্ট সময় খোলা
রাখার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে মন্ত্রী বলেন, কাঁটাবন মার্কেটে বিদ্যমান বিভিন্ন পোষা প্রাণি ও
শোভাবর্ধক মাছের জীবন রক্ষার্থে আমরা চলমান বিধি-নিষেধের মধ্যেও দোকানগুলো
প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ের জন্য খোলা রাখার উদ্যোগ নিয়েছি। এতে পশু-পাখি
ও মাছের খাবার দেওয়া, জীবন রক্ষাকারী টিকা ও ঔষধ দেওয়া, আলো-বাতাস

প্রবেশের সুযোগ দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সুযোগ করে দেওয়া সম্ভব হবে।
ফলে অনাকাঙ্ক্ষিতভাবে পশু-পাখি বা মাছ মারা যাবে না। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ
সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গতবছরও লকডাউনের মধ্যে কাঁটাবন মার্কেট সরেজমিনে পরিদর্শন
করে মাছ ও পশু-পাখির জীবন বাঁচাতে নির্ধারিত সময় দোকান খোলার রাখার উদ্যোগ
নিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কাঁটাবন মার্কেটের মাছ ও পশু-পাখির জীবন রক্ষার উদ্যোগ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

আপডেট টাইম : ০৭:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১