ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

টিকা নিয়ে আর কোনো চ্যালেঞ্জ নেই : সেব্রিনা ফ্লোরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, এখন যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, সবার টিকা নেয়াটাই প্রতিরোধের গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা চাচ্ছি, যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে টিকা দিতে। সেভাবেই কাজ করছি। টিকা নিয়ে আর কোনো চ্যালেঞ্জ নেই।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে সিটি করপোরেশনের আয়োজনে গণটিকা কর্মসূচি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

সেব্রিনা ফ্লোরা বলেন, আমাদের আশা, টিকা নিয়ে আর কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হব না। আমরা যতই প্রস্তুতি নিই না কেন রোগী কমাতে না পারলে কাজ হবে না। এক্ষেত্র সাধারণ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

কঠোর বিধিনিষেধ শিথিল করা প্রসঙ্গে বলেন, জীবিকার কারণে বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু খুলে দিতে হয়। জীবিকার জন্য যে কাজগুলো প্রয়োজন, সামাজিক দূরত্ব বজায় রেখে সেগুলো করে সামাজিক অনুষ্ঠান থেকে বিরত থাকলেও প্রতিরোধ করা সম্ভব। যেহেতু আমরা সেটি করি না, সে কারণে লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নিতে হয়।

এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নগরীর ৪টি পয়েন্টে টিকাদান কর্মসূচি চলছে। আমাদের সব প্রস্তুতি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

টিকা নিয়ে আর কোনো চ্যালেঞ্জ নেই : সেব্রিনা ফ্লোরা

আপডেট টাইম : ০৩:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১