ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের ন্যায়বিচার নিশ্চিত এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিয়ে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে জাতিসংঘের মানবাধিকার পরিষদে গৃহীত হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে এটিই প্রথম কোনো প্রস্তাব, যা সোমবার (১২ জুলাই) বিনা ভোটে জাতিসংঘে পাস হলো। জেনেভায় জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

যা নিয়ে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে মতভেদ থাকার পরও শেষ পর্যন্ত নিবিড় ও সুদীর্ঘ আলোচনা শেষে প্রস্তাবটি জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এটি বাংলাদেশের কূটনৈতিক বিজয় উল্লেখ করে স্থায়ী মিশন জানায়, এবারের প্রস্তাবটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক।

জাতিসংঘে গৃহীত প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর যৌন অপরাধসহ সব ধরনের নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এবং দায়ী ব্যক্তিদের জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিচারব্যবস্থার আওতায় আনা এবং তদন্ত প্রক্রিয়া জোরদার করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

তিনি বলেন, ‘মানবিক বিবেচনায় নির্মম নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমানা উন্মুক্ত করে দেন প্রধানমন্ত্রী। তবে গত চার বছরেও মিয়ানমারের অসহযোগিতার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা সম্ভব হয়নি।’

এ সময় তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত এসব রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে তাদের নিজ দেশ মিয়ানমারে পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

আপডেট টাইম : ০৯:৪৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১